করোনা সংক্রমণে দেশের অন্যতম আলোচিত স্থান নারায়ণগঞ্জে এবার র্যাব-এর ৪ কর্মকর্তাসহ ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১–এর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার। তিনি বলেন, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় ১৭ জনকে ব্যাটালিয়ন থেকে আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছে।
আক্রান্তদের মধ্যে সম্মিলিত সামরিক হাসপাতালে ৮ জন, রাজারবাগ পুলিশ লাইন্সে ৫ জন ও শহরের খানপুরে অবস্থিত ৩ শ’ শয্যা করোনা আইসোলেশন হাসপাতালে ৪ জনকে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, এর আগে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) ২৫১ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়।
এছাড়াও টহলসহ নানা দায়িত্ব পালন করে আসছেন র্যাব সদস্যরা। এ কারণে ১৬ এপ্রিল র্যাবের তিন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন। পরবর্তীতে অন্যদের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হলে সেখানে তাদের করোনা পজেটিভ আসে। আক্রান্তরা সবাই ভালো আছেন। অধিকাংশের কোনো উপসর্গ নেই।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলাকে করোনা সংক্রমণের হটস্পট( অতি ঝুঁকিপূর্ণ) হিসেবে ঘোষণা করে আইইডিসিআর। দেশে করোনাভাইরাস সংক্রমণের হটস্পট( অতি ঝুঁকিপূর্ণ) হিসেবে নারায়ণগঞ্জ জেলাকে ঘোষণা করে আইইডিসিআর। এই পরিস্থিতিতে ৮ এপ্রিল থেকে নারায়ণগঞ্জ জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়।

