এবার করোনা আতঙ্কে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে নার্সিং সেক্টরের সংশ্লিষ্ট সকলকে ডিজিটাল পদ্ধতিতে (ফিঙ্গার প্রিন্ট) হাজিরা দেয়াতে নিষেধাজ্ঞা জারি করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) এ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
উক্ত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতায় বিভিন্ন হাসাপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত নার্সিং কর্মকর্তা এবং সিনিয়র স্টাফ নার্সসহ সংশ্লিষ্ট সকলকে করোনাভাইরাসের ঝুঁকিজনিত কারণে ডিজিটাল হাজিরার পরিবর্তে আইডি কার্ড টাচ বা ম্যানুয়াল পদ্ধতিতে উপস্থিতি নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

