নিখোঁজের দেড় বছর পর বাড়ি ফিরলেন সাবেক র‌্যাব কর্মকর্তা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

নিখোঁজ হওয়ার দেড় বছর পর বাড়ি ফিরেছেন চাকরিচ্যুত লে. কর্নেল হাসিনুর রহমান। হাসিনুরের স্ত্রী শামীমা আক্তার এই তথ্যের সত্যতা স্বীকার করেছেন।

গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে তিনি তার মিরপুরের বাসায় ফেরেন।

এ বিষয়ে হাসিনুরের স্ত্রী শামীমা আক্তার বলেন, শুক্রবার রাত সাড়ে ১১ টা থেকে ১২ টার মধ্যে কোনো একটা সময়ে তার বাসার কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেখেন সামনে হাসিনুর। হাসিনুর শারীরিকভাবে পুরোপুরি সুস্থ আছেন বলেও জানান। তবে এত দিন তিনি কোথায় ছিলেন সে সম্পর্কে কিছু বলেননি। পরিবারও জানতে চায়নি। তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে এমন কোনো কিছুই পরিবার জিজ্ঞাসা করতে চাইছে না।

উল্লেখ্য, এর আগে গত ২০১৮ সালের ৮ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে সাদা পোশাকে একদল লোক হাসিনুরকে তুলে নিয়ে যায়। সেসময় তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনও করা হয়েছিল। জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল।

তবে পরিবারের দাবি ছিল, হাসিনুর একজন দেশপ্রেমিক সৈনিক ছিলেন। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।