নিজে ভ্যানচালিয়ে লাশ থানায় নিয়ে গেলেন কনস্টেবল


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

এক পথচারী মৃত্যুর পর করোনাভাইরাস (কোভিড-১৯) সন্দেহে কেউ এগিয়ে আসছিলেন না। পরে সেখানে দ্বায়িত্বরত এক পুলিশ সদস্য এগিয়ে আসেন, শুধু তাই নয় নিজে ভ্যানগাড়ি চালিয়ে নিহতের লাশ থানায় নিয়ে যান।

গত শুক্রবার দিবাগত রাতে এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে গাজীপুর মহানগরের সাইনবোর্ড এলাকায়।

মহানগরের গাছা থানার ওই পুলিশ কনস্টেবল রুবেল মিয়া জানান, রাত ২টার দিকে সাইনবোর্ড এলাকার ডিউটি করছিলাম, এমন সময় একজন বয়স্ক লোককে রাস্তায় পড়ে থাকতে দেখে সামনে এগিয়ে যাই।

কাছে গিয়ে দেখতে পাই লোকটি রক্তাত্ত্ব অবস্থায় পড়ে আছে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এমন সন্দেহে কেউ লাশের পাশে আসছিলো না। পড়ে লোকটিকে থানার নিয়ে যাওয়ার জন্য আমরা গাড়ি খুঁজতে থাকি।

রাত বেশি হওয়ায় কোন গাড়ি না পেয়ে একজন ভ্যানচালককে লাশটি থানায় নেয়ার অনুরোধ করলে তিনি আমাদের তার গাড়িতে লাশ না তুলতে হাতে-পায়ে ধরেন। পরে তার অনুরোধ উপেক্ষা করে আমরা লাশটি তার গাড়িতে তুললে সে লাশটি বহনে অস্বীকৃতি জানায়, পরে আমি নিজে তার ভ্যান গাড়িটি চালিয়ে লাশ থানায় নিয়ে যাই।

তিনি আরও জানান, নিহত লোকটির পরিচয় পাওয়া যায়নি। লোকটির পরনে ছিলো সাদা রঙের হাফ শার্ট ও লুঙ্গি এবং মাথায় ছিলো সাদা রঙের টুপি। তার বয়স আনুমানিক ৬০ বছর।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।