নিম্নমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন



দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূ্ল্য সূচকের নিম্নমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন, তবে লেনদেন বেড়েছে। এদিকে দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৩১ দশমিক ২১ পয়েন্ট বা দশমিক ৫৩ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৯০৯ দশমিক শূন্য ৩ পয়েন্টে। ১৫ দশমিক ৬৭ পয়েন্ট বা দশমিক ৭১ শতাংশ কমে ২ হাজার ১৭৩ দশমিক ২৬ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। এদিকে ১০ দশমিক ৪৩ পয়েন্ট বা দশমিক ৭৫ শতাংশ কমে ১ হাজার ৩৭৯ দশমিক ৪৫ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৯ কোটি ৯৯ লাখ ১৪ হাজার ৮৯৯টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৩৯১ কোটি ৪৩ লাখ ৪ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৩৭৭ কোটি ১৬ লাখ ৬৫ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১৯১টির ও অপরিবর্তিত ছিল ৫৫টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৬৫ দশমিক ১৭ পয়েন্ট কমে ১১ হাজার ১৭ দশমিক ৯৬ পয়েন্টে নেমে যায়। ১০৬ দশমিক ২৯ পয়েন্ট কমে ১৬ হাজার ৫৩৫ দশমিক শূন্য ৩ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৫১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ২৪৬ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২৪ কোটি ৯৩ লাখ ৫২ হাজার ১৩৭ টাকা।