কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্লু-চিপ সূচক ঊর্ধ্বমুখী। দিনের শুরু থেকেই ওঠানামার মধ্যে ছিল সূচক। এদিকে উভয় বাজারে দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের। তবে লেনদেন বেড়েছে দুই স্টক এক্সচেঞ্জেই।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৮ দশমিক ৬৮ পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৫৪৮ দশমিক ৮৯ পয়েন্টে। ৩ দশমিক ৭৪ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ কমে ২ হাজার ৭২ দশমিক ১৩ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০।
এদিকে দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক শূন্য ২ শতাংশ কমে ১ হাজার ৩০০ দশমিক ৭ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৯ কোটি ৭২ লাখ ৮৮ হাজার ৮১টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৩৫৫ কোটি ২৯ লাখ ৩২ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ৩৩০ কোটি ৮১ লাখ ৮৩ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১৫২টির ও অপরিবর্তিত ছিল ৫৯টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৮ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১০ হাজার ৩৫৩ দশমিক ৪৬ পয়েন্টে নেমে যায়। তবে ৩৩ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৮৯ দশমিক ৯৫ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ২৯ কোটি ৮০ লাখ ৬২ হাজার ৮৯৯ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ১৭ কোটি ৯৯ লাখ ৪২ হাজার ৫৪২ টাকা।
