অস্কারের নাম শুনলেই মনে হয় বিখ্যাত ছবি, ছবির নায়ক বা পরিচালক কোনো পুরস্কার পেয়েছেন। তবে এই অস্কার সেই অস্কার নয়।
ক্যারিবিয়ান সুপার লিগের (সিপিএল) সেরা কীর্তিকে সম্মানিত করা পুরস্কারকেই নাম দেওয়া হয়েছে ‘অস্কার’। আর সেই অস্কার পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
২০১৩ সালে সিপিএলে প্রথম আসরে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে বার্বাডোস ট্রাইডেন্টসের হয়ে ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছিলেন সাকিব। তার সেই রেকর্ড আজও সিপিএলের সেরা হয়ে জাছে, যা কেউই ভাঙতে পারেননি।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সিপিএলের অফিসিয়াল পেজে ঘোষণা করা হয়েছে সাকিবের এই পুরস্কার, যেখানে ওই বিধ্বংসী বোলিং স্পেলের ভিডিও আপলোড করেছে তারা।
সব ধরণের ক্রিকেট থেকেই নির্বাসিত আছেন সাকিব। বাজিকরদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার পর তা গোপন করায় সাকিবের এ নির্বাসন। এরই মধ্যে এমন এক পুরস্কারে আরো একটি পালক যুক্ত হল সাকিব আল হাসানের শ্রেষ্ঠত্বের মুকুটে।
The best bowling spell award goes to the one and only @Sah75official for his 6 for 6 at the Kensington Oval!!! #CPLOscars #CPL20 #CricketPlayedLouder #BiggestPartyInSport #Oscars pic.twitter.com/5bp2oRXZrA
— CPL T20 (@CPL) February 19, 2020

