নেত্রকোনায় করোনায় মৃতদের লাশ দাফনে ওরা ১১ জন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

নেত্রকোনায় করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের জানাজা ও লাশ দাফনে পরিবারের লোকজন এগিয়ে না আসলেও ওরা ১১ জন এগিয়ে এসেছে। আলেম ও শিক্ষার্থীদের সমন্বয়ে তাকওয়া ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী দলের ১১ জন এ কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে।

তাদের এমন উদ্যোগে মোহনগঞ্জ-বারহাট্টা উপজেলার প্রশাসন ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বুধবার বিকেলে আলোকদিয়া দারুল উলুম মাদরাসার একটি কক্ষে তাকওয়া ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে হাফেজ মাওলানা ইলিয়াস আহম্মেদকে জিম্মাদার করে ১০জন সেচ্ছাসেবী এ সংগঠনে যুক্ত হয়েছেন।

সেচ্ছাসেবীরা হলেন, বারহাট্টা উপজেলার হাফেজ মাওলানা ইলিয়াস আহম্মেদ, মুফতি জিয়াউর রহমান, ক্বারী সা’দ হাসান, নূরুল্লারচর ও শিক্ষার্থী মো. আরমান হুসাইন বাক্কী। আর মোহনগঞ্জ উপজেলার হাফেজ নাজিম উদ্দিন, মাওলানা শুয়াইব বিন মুজিব, মুফতি নুরুজ্জামান, হাফেজ আব্দুল কাদির, হাফেজ ইলিয়াস জনি ও মো. মাসুদ রানা।

তাকওয়া ফাউন্ডেশনের জিম্মাদার হাফেজ মাওলানা ইলিয়াস আহম্মেদ বলেন, মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে যদি কোনো নর-নারী ইন্তেকাল করেন। তখন খবর দিলে আমরা মৃতের জানাজা ও দাফন কার্য সম্পন্নে ব্যবস্থা করব–ইনশাল্লাহ।

এ ব্যাপারে মোহনগঞ্জ উপজেলার ইউএনও মো. আরিফুজ্জামান বলেন, তাকওয়া ফাউন্ডেশনের একটি দল বৃহস্পতিবার সকালে সাক্ষাত করেছে। তারা স্বেচ্ছায় করোনায় মৃতের জানাজা ও দাফনের কাজটি করতে আগ্রহ দেখিয়েছে। তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। প্রয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের পাশাপাশি তাদের সাহায্য নেয়া হবে বলে তিনি জানান।