নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় ৫ শিক্ষার্থী নিহত, আহত ৪


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নেত্রকোনার দুর্গাপুরের শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শান্তিপুর এলাকায় ট্রাকের ধাক্কায় পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে। সেইসাথে আহত হয়েছে আরও চার শিক্ষার্থী তাদের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার হাজি আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪৫ জন শিক্ষার্থী দুটি পিকআপ ভ্যানে করে বিজয়পুরে সাদা মাটির পাহাড় দেখতে আসে। সন্ধ্যার দিকে তারা বাড়ি ফিরছিল। পিকআপ ভ্যানটি রাত ৯টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের কালামার্কেট এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুই শিক্ষার্থীর পরিচয় জানা গেছে। তারা হলো ময়মনসিংহের গৌরীপুরের হাজি আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুজ্জামান ও ইয়াসিন।

উক্ত দুর্ঘটনার বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।