পদ্মা সেতুতে বসেছে ২৮তম স্প্যান, দৃশ্যমান ৪২০০ মিটার


padma span#paparslife

পদ্মা সেতুতে বসেছে ২৮তম স্প্যান। নিবার সকাল ৯টায় সেতুর মুন্সীগঞ্জ ও জাজিরা প্রান্তের ২০ ও ২১ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়। এতে পদ্মা সেতুর ৪২০০ মিটার বা ৪ দশমিক ২ কিলোমিটার দৃশ্যমান হয়েছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করে্ন। তিনি বলেন, আমাদের আশঙ্কা অনেকটা দূর হয়ে গেছে। নভেল করোনাভাইরাসের মধ্যেও পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। জনবলের অভাবে সেতুর কাজ বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করলেও তা এখন কেটে গেছে। আমাদের শ্রমিক-কর্মীর অভাব নেই। পর্যাপ্ত কর্মী পাচ্ছি।

পদ্মা সেতুর ৪১টি স্প্যানের মধ্যে এ পর্যন্ত ২৮টি স্প্যান বসানো সম্পন্ন হয়েছে। এর ফলে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে এই সেতুর ৪২০০ মিটার এখন দৃশ্যমান হয়েছে। আর মাত্র ১৩টি স্প্যান বসানো হলেই এ সেতুটি পুরোপুরি দৃশ্যমান হবে।

মূল সেতুর পিয়ার সংখ্যা ৪২টি। যার সব ক’টিই সম্পন্ন হয়ে গেছে। মাওয়া ভায়াডাক্টে (সংযোগ সেতু) পিয়ার ৪৪টি, জাজিরা ভায়াডাক্টে (সংযোগ সেতু) পিয়ার ৪৭টি।