ক’দিন আগেই সেন্সর বোর্ডের তরফে গ্রিন সিগন্যাল পেয়েছে সঞ্জয় লীলা বানসালীর ‘পদ্মাবত’। ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে সবচেয়ে বড় জল্পনা, ‘পদ্মাবত’ নাকি মুক্তি পাচ্ছে আগামী ২৫ জানুয়ারি।
সোমবার এই ঘোষণার পর রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাবচাঁদ কাটারিয়া জানিয়েছেন, রাজ্য সরকার ‘পদ্মাবত’-এর মুক্তিতে অনুমোদন দেবে না। শ্রী রাজপুত করণী সেনা তো আগে থেকেই হুমকি দিয়ে রেখেছে।
প্রথমে ছবির নাম ছিল ‘পদ্মাবতী’। গত ৩০ ডিসেম্বর সেন্সর বোর্ড নির্দেশ দিয়েছিল, পাল্টে ফেলতে হবে ছবির নাম। ‘পদ্মাবতী’কে করতে হবে ‘পদ্মাবত’। পাশাপাশি, নির্মাতারা যে ঐতিহাসিক ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি করেননি এবং এই ছবির মাধ্যমে সতীদাহ প্রথা ও জহরব্রতকে গৌরবান্বিত করা হয়নি সেটাও দর্শকদের জানাতে বলা হয়। এ সব শর্ত মেনে নেওয়ার পরেই মুক্তি পেতে চলেছে ‘পদ্মাবত’।
অন্য দিকে, করণী সেনার সদস্য লোকেন্দ্র সিংহ কালভি বলেন, ‘‘আগামী ২৭ জানুয়ারি রাজপুত কমিউনিটির সদস্যরা চিতোরগড়ে একটি জমায়েতে অংশ নেবেন। সেখানে রানি পদ্মিণীর স্বার্থত্যাগ সম্পর্কে স্পষ্ট বার্তা দেওয়া হবে। তাঁর আত্মত্যাগ বৃথা হতে পারে না।’’ তাঁর আহ্বান, ‘‘যাঁরা এই ছবিটি নিষিদ্ধ করার জন্য আমাদের সিদ্ধান্তের সঙ্গে একমত, সকলে ওই দিন চিতোরগড়ে আসতে পারেন।’’
আলাউদ্দিন খিলজির হাত থেকে বাঁচতে রতন সিং এই আবদারে রাজি হলেন এবং স্ত্রীকে জানালেন। পদ্মাবতী জানালেন তিনি দেখা দিবেন। কিন্তু সরাসরি নয়, তাকে দেখতে হবে আয়নার প্রতিবিম্বের মাধ্যমে। রানীর রূপ মাত্র এক ঝলক দেখে প্রেমে পাগল হয়ে যান আলাউদ্দিন খিলজি এবং যে কোনো মূল্যে পদ্মাবতীকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। পদ্মাবতীর শেষ পরিণতি ঘটে জীবন্ত অগ্নিকুণ্ডে ঝাপ দিয়ে আত্মাহুতির মাধ্যমে।
‘পদ্মাবতী’ ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বনসালি। ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকন। ‘পদ্মাবতী’র স্বামী রানা রাওয়াল রতন সিং এর ভূমিকায় আছেন শহীদ কাপুর এবং সুলতান আলাউদ্দিন খিলজির ভূমিকায় দেখা যাবে রণবীর সিং কে।
আরও পড়ুন; তবে কি মুক্তি পাচ্ছে না পদ্মাবতী
ভারতে পদ্মাবতীর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ
‘পদ্মাবতী’তে দীপিকাকে দেখার জন্য পাগল রণবীর
পদ্মাবতীর ট্রেলারে অসাধারণ শাহিদ-দীপিকা-রণবীর
