পবিত্র শবে বরাত আজ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

শাবান মাসের (আরবি) ১৪ তারিখের দিবাগত রাতকে পবিত্র কোরআনে ‘লাইলাতুল মোবারাকা’ বা বরকতময় রাত বলে অভিহিত করা হয়েছে। মহিমান্বিত এ রাতই পবিত্র শবে বরাত।

সেই হিসেবে আজ বৃহস্পতিবার রাতে পবিত্র শবে বরাত। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিশ্বের অন্যান্য স্থানের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহ ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এ রাত অতিবাহিত করবে।

মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মসজিদগুলোতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়ে থাকে রাতের শেষ পর্যায়ে। মূলত পবিত্র মাহে রমজানের আগমনী বার্তা নিয়ে আসে শবে বরাত। ফার্সি ‘শব’ শব্দটির অর্থ রাত, আর ‘বরাত’ শব্দের অর্থ ভাগ্য।

হাদিসের বর্ণনা মতে, বিশেষ এ রাতে মহান আল্লাহ তা’আলা আগামী এক বছরের জন্য মানুষের রিজিক, জন্ম-মৃত্যু ইত্যাদি বিষয় নির্ধারণসহ তাঁর সৃষ্ট জীবের ওপর অসীম রহমত নাজিল করে থাকেন।

এ জন্য এই রাতকে শবেবরাত বা ভাগ্যরজনী বলা হয়। আজ (বৃহস্পতিবার) সূর্যাস্তের পর থেকে শুরু হয়ে আগামীকাল শুক্রবার সূর্যোদয় পর্যন্ত শবে বরাতের এ রাতের ফজিলত অব্যাহত থাকবে।

তবে এ বছর ভয়াবহ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মসজিদের পরিবর্তে নিজ নিজ বাসস্থানে শবেবরাতের ইবাদত করার জন্য আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ উপলক্ষে এবার কোনো কর্মসূচিও নেওয়া হয়নি। পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের প্রতি মোবারকবাদ জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি বাণীতে বলেন, ‘সরকার ইতিমধ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তাই আসুন, আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে করোনা মোকাবেলা করি। পবিত্র শবে বরাতের রাতে আমরা নিজ নিজ ঘরে বসে আল্লাহর ইবাদত করি।

প্রার্থনা করি, পরম করুণাময় যেন বিশ্ববাসীকে এ মহামারি থেকে রক্ষা করেন। পবিত্র শবে বরাত সবার জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক, মহান আল্লাহর দরবারে এ কামনা করি। মহান আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণীতে বলেন, ‘রহমতের এই রাত আমাদের জন্য শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের বার্তা বয়ে আনুক -এ প্রার্থনা করি। পবিত্র শবে বরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

আসুন, সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি।’

পেপার’স লাইফ/খবর/জাতীয়