পরীক্ষায় করোনা ধরা পড়ার নিশ্চয়তা কতোটা?


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

এবার জাপানি প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস থেকে চলে যাওয়া এক নারী করোনায় আক্রান্ত হয়েছে। এর আগে ওই প্রমোদতরী থেকে ছেড়ে দেয়ার সময় তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানানো হয়েছিল যে, তিনি করোনায় আক্রান্ত নন। কিন্তু পরে আবারো পরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতির কথা জানা যায়।

এ ঘটনায় ক্ষমা চেয়েছেন জাপানের স্বাস্থ্যমন্ত্রী কাতসুনোবু কাতো।

স্থানীয় এক কর্মকর্তা এএফপিকে বলেন প্রমোদতরী থেকে ছেড়ে দেওয়ার পর করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ার এটাই প্রথম ঘটনা। শনিবার টোচিগির গভর্নর টোমোকাজু ফুকুদা এক সংবাদ সম্মেলনে বলেন, করোনাভাইরাসে আক্রান্ত নন এমন যেসব যাত্রীকে ছেড়ে দেয়া হয়েছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে এখন এটা পরিষ্কার যে, এসব লোকজনও পরবর্তীতে করোনায় আক্রান্ত হতে পারেন।

উল্লেখ্য, গত বুধবার প্রমোদতরী থেকে ট্রেনে করে টোকিওর উত্তরাঞ্চলীয় টোচিগি এলাকায় নিজের বাড়িতে ফিরে যান ৬০ বছর বয়সী ওই নারী। কিন্তু গত শুক্রবারেই তিনি জ্বরে আক্রান্ত হন। পরে শনিবার তার স্বাস্থ্য পরীক্ষা করা হলে দেখা যায় যে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।