পশ্চিমবঙ্গে আবারও শুরু মদের হোম ডেলিভারি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

চলমান করোনা সংক্রমণের মধ্যেই এবার আবারও ভারতের ওডিশা, ঝাড়খণ্ডের মতো পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে মদের হোম ডেলিভারি Swiggy।

জানা গেছে, রাজ্য সরকারের অনুমতির ভিত্তিতে কলকাতা ও শিলিগুড়িতে মদের হোম ডেলিভারি শুরু করেছে তারা। এছাড়া জলপাইগুড়ি, মালদা, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, পুরুলিয়া ও খড়গপুরের মতো আরও ২৪টি শহরে খুব শীঘ্রই তারা এই পরিষেবা শুরু করবে বলে জানিয়েছেন Swiggy-র মুখপাত্র। গ্রাহকরা এখন Wine Shops ট্যাব থেকে মদের অনলাইন অর্ডার দিতে পারবেন।

এই প্রসঙ্গে Swiggy-র মুখপাত্র বলেছেন, ‘লকডাউন শুরু হওয়ার পর থেকে আমরা বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে একযোগে কাজ করছি। আমরা বিভিন্ন ক্ষেত্রে সরকারকে নানা ভাবে সহায়তা করে আসছি।

এই দুর্দিনে আমরা মুদিখানা দ্রব্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করেছি, সামুদ্রিক খাদ্য বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য মৎস্য দফতরকে সহায়তা করেছি, স্কুলের খাতাবই পৌঁছে দিয়েছি, কলকাতায় প্রায় ১ লক্ষ গবিবের মুখে অন্ন তুলে দিয়েছি।

ঝাড়খণ্ড এবং ওডিশার সাফল্যের পথ ধরে এবার আমার পশ্চিমবঙ্গে মদের হোম ডেলিভারির অনুমতি পেয়েছি। প্রাথমিকভাবে কলকাতা এবং শিলিগুড়িতে এই পরিষেবা শুরু করা হবে।

পরে ধীরে ধীরে রাজ্যের ২৪টি শহরে পরিষেবার বিস্তার ঘটবে।’ এই পরিষেবা দেওয়ার জন্য Swiggy বিভিন্ন অনুমোদিত খুচরো বিক্রেতাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

মদের হোম ডেলিভারির ক্ষেত্রে ব্যবহারকারীর পরিচয় এবং বয়সের প্রমাণ বাধ্যতামূলকভাবে যাচাই করা হবে বলে জানিয়েছে Swiggy। কম বয়সীদের কোনও ভাবে মদ ডেলিভারি করা হবে না। পরিচয় এবং বয়সের প্রমাণ নিশ্চিত করতে মদের অর্ডার করার করার সময় গ্রাহককে সেলফি দিতে হবে এবং সেইসঙ্গে আপলোড করতে হবে নিজের বয়সের প্রমাণ পত্র। পাশাপাশি একলপ্তে কতটা অর্ডার করা যাবে তারও নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে৷

মদের হোম ডেলিভারিতে আগ্রহী এমন অনলাইন সংস্থাগুলির কাছে সস্প্রতি আগ্রহপত্র চেয়েছে পশ্চিমবঙ্গে মদের একমাত্র হোলসেলার সংস্থা বেভকো। গত ২৮ মে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড ইতোমধ্যেই মদের ই-রিটেল ব্যবস্থা চালু করেছে। মদের হোম ডেলিভারিকে আরও অগ্রাধিকার দিতে নামী অনলাইন অর্ডারিং ও ডেলিভারি প্ল্যাটফর্ম পরিষেবাকারীদের কাছ থেকে আগ্রহপত্র চাওয়া হচ্ছে।’

সূত্রের খবর, মদের অনলাইন ডেলিভারির অনুমতি দেওয়ার বিষয়ে বহুদিন আগেই রাজ্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল আবগারি দফতর। এই ব্যাপারে রাজ্যের এক প্রশাসনিক কর্তা সম্প্রতি এই সময়-কে বলেছিলেন, ‘রাজ্য আবগারি দফতর বহুদিন আগেই এই প্রস্তাব দিয়েছে। যেহেতু, মদে এফএসএসএআই লাইসেন্স বাধ্যতামূলক, তাই এটাও খাদ্য ও পানীয়র তালিকায় পড়ে।

খাদ্য ও পানীয়র হোম ডেলিভারি হতে পারলে মদের কেন হবে না? আর সুপ্রিম কোর্টও এক জনস্বার্থ মামলায় তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে রাজ্য সরকারগুলি মদের অনলাইন বিক্রি বা হোম ডেলিভারি করতে পারে।’ তিনি জানান, এর ফলে মদ যেমন এখনকার তুলনায় অনেক বেশি সহজলভ্য হবে, তেমনই বিক্রি বাড়লে সরকারি কোষাগারও ভরবে।

সূত্র: এই সময়।