করোনা আতঙ্কে এবার পাকিস্তান সফর স্থগিত করা করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ২৯ মার্চ টাইগারদের পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল।
সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে দুই দফায় টি-টোয়েন্টি ও টেস্ট খেলে এসেছে টাইগাররা। জানা যায়, তৃতীয় ধাপে এক ওয়ানডে ও এক টেস্ট খেলতে চলতি মাসের ২৯ তারিখে করাচি যাওয়ার কথা ছিল তাদের।
এর আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন অনিশ্চয়তার বিষয়টি নিয়ে বলেছিলেন। সেসময় তিনি দুই একদিনের মধ্যে সব নিশ্চিত হয়ে যাবে বলেও জানিয়েছিলেন। ভেন্যু সমস্যা নয়, সমস্যা দেশ ভ্রমণে। খেলা শেষে দেশে এসে খেলোয়াড়দের কোয়ারেন্টাইনে থাকা তো সম্ভব নয়।

