পাকিস্তানের সাবেক ওপেনার করোনা আক্রান্ত


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

পাকিস্তানি ক্রিকেটার তৌফিক ওমর নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত  হয়েছেন। শনিবার (২৩ মে) রাতে তার পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। পাকিস্তানের ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্বদের মধ্যে তিনিই প্রথম করোনায় আক্রান্ত হলেন।

বর্তমানে স্বাস্থ্যবিধি অনুসরণ নিজ বাড়িতেই সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি।

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজকে তৌফিক বলেছেন, ‘গত রাতে (শনিবার) আমি অসুস্থবোধ করায় দেরি না করে পরীক্ষা করিয়ে ফেলি। পরীক্ষার ফল এসেছে পজিটিভ। আমার উপসর্গ তেমন গুরুতর নয়। আমি এখন নিজ বাড়িতেই আইসোলেটেড আছি, সবাই আমার জন্য দোয়া করবেন।’

পাকিস্তান ক্রিকেট দলের হয়ে ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ২২ ওয়ানডে এবং ৪৪ টেস্ট খেলেছেন এই বাঁহাতি ওপেনার। আর সাদা পোশাকে ৭ সেঞ্চুরিতে ২৯৬৩ এবং রঙিন পোশাকে ৭ ফিফটিতে ৫০৪ রান করেছেন তিনি।