বুধবার সকালে কুড়িগ্রাম জেলার পাসপোর্ট অফিসে আবেদন করতে এসে একজন দালাল সহ চার রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।
পাসপোর্ট অফিসের এক কর্মকর্তা জানান, মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বাসিন্দা আনিছুর রহমানের স্ত্রী আরিফা খাতুন নিজের আত্মীয় পরিচয়ে চার রোহিঙ্গা নারীকে নিয়ে পাসপোর্ট অফিস এ নিয়ে আসেন। এ সময় তাদের কথাবার্তায় এবং দালাল সন্দেহে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ এই পাঁচজন নারীকে আটক করে পলিশে সোপর্দ করেন।
আটক হওয়া এই চার রোহিঙ্গা নারী কক্সবাজারের কুতুপালং আশ্রয় কেন্দ্রের, আশরাফ আলীর মেয়ে ফাতেমা(২৫), আব্দুল আউয়াল এর মেয়ে মীম(২৬), জয়নাল আবেদিনের মেয়ে আলেয়া খাতুন(২৬), বক্স মিয়ার মেয়ে নুরিকা খাতুন(২৫)।
এবং দালাল সন্দেহে আটক আরিফা খাতুন। জানা যায়, আরিফা খাতুনের একজন আত্মীয় মালয়েশিয়ায় চাকরি করেন। অন্য দুই আটক ফাতেমা ও মীমের স্বামীও সেখানে একসাথে চাকরি করেন। তাদের কথায় এই চারজন গতকাল কক্সবাজার থেকে কুড়িগ্রাম এ আসেন।
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ বলেন, আটক রোহিঙ্গারা নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর বড়দেরহাট এলাকার ঠিকানা ব্যাবহার করে পাসপোর্ট করতে এসেছিলেন।

