পিএসসি'র ফল প্রকাশ ৩০ ডিসেম্বর




প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ৩০ ডিসেম্বর। ওইদিন ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী সময় দিয়েছেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়।
তিনি বলেন, ৩০ ডিসেম্বর বেলা ১১টায় গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের পরিসংখ্যান ‍তুলে দেবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ৩০ ডিসেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ঘোষণার কথা আগেই জানিয়েছিলেন। ফলে দুটো পরীক্ষার ফলাফলই এবার হবে এক দিনে।
কর্মকর্তারা জানান, বিভিন্ন পাবলিক পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়। প্রধানমন্ত্রী সময় ঠিক করে দিলে সে অনুযায়ী ফল প্রকাশ করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামী ২৭ বা ২৮ ডিসেম্বর পঞ্চমের সমাপনী পরীক্ষার ফল প্রকাশের ইচ্ছার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছিল।
তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক চিঠিতে বৃহস্পতিবার গণশিক্ষা সচিবকে জানানো হয়, পঞ্চমের সমাপনী পরীক্ষার ফল প্রকাশ ও ফলের পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে ৩০ ডিসেম্বর সকাল ১১টায় উপস্থিত থাকতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশের সাত হাজার ২৬৭টি কেন্দ্রে গত ১৯ থেকে ২৬ নভেম্বর প্রাথমিক ও ইবতেদী সমাপনীতে পঞ্চম শ্রেণি পড়ুয়া ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন শিক্ষার্থী অংশ নেয়।
আরও পড়ুন; পিএসসি পরীক্ষায় ৩১ লাখ ক্ষুদে শিক্ষার্থী    
মাধ্যমিক শিক্ষাখাতে ৫১ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক    
১ ফেব্রুয়ারি থেকে শুরু এসএসসি পরীক্ষা   
পিএসসি পরীক্ষায় ৩১ লাখ ক্ষুদে শিক্ষার্থী