পুরো ইতালি কোয়ারেন্টাইনে



পুরো ইতালি কোয়ারেন্টাইনে

ইতালিতে নভেল করোনাভাইরাসে সুস্থ হওয়ার চেয়ে আক্রান্তের হারই বেশি। পরিস্থিতি মোকাবিলায় পুরো ইতালির ৬ কোটি মানুষ এখন কোয়ারেন্টাইনে।

মরণঘাতী এ ভাইরাসে সোমবার (০৯ মার্চ) একদিনে দেশটিতে ৯৭ জনের মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৩ জনে।

নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭৯৭ জন । আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ১৭২।

সুস্থ হওয়ার চেয়ে আক্রান্তই হচ্ছে বেশি। ইতোমধ্যে সুস্থ হয়েছে ৭২৪ জন। চিকিৎসাধীন রয়েছেন ৭ হাজার ৯৮৫। এর মধ্যে গুরুতর অসুস্থ ৬৫০ জন। করোনার আঘাতে ইতালির প্রতিটি অঞ্চল ও প্রদেশে জনজীবন স্থবির হয়ে গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসমাগম নিষিদ্ধ করেছে দেশটির সরকার। নিষেধাজ্ঞা ভ্রমণে। লম্বারদিয়া অঞ্চলসহ আরও ১৪টি প্রদেশে রেড জোন হিসেবে ঘোষণা দেন। রেড জোন এলাকার অধিবাসীরা কেউ সেখান থেকে বের হতে পারবে না।

বহিরাগতদের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। এ কথায় করোনা মোকাবিলায় পুরো ইতালি কোয়ারেন্টাইনে।