পৃথিবী ঘুরতে পাসপোর্ট লাগে না তাঁর!



পাসপোর্ট ছাড়া পৃথিবী ঘুরবেন? আপনার জন্য অসম্ভব ব্যাপার। নিজের দেশ ছেড়ে অন্য কোথাও গেলে আপনার পাসপোর্ট লাগবেই। তবে তাঁর এসবের বালাই নেই। পাসপোর্ট ছাড়াই তিনি ঘুরে আসতে পারেন যেকোনো দেশে, যেকোনো জায়গায়।

একমাত্র ব্যক্তি ব্রিটিশ রাণী এলিজাবেথ যার পৃথিবীর কোন দেশে পাসপোর্ট লাগেনা। যিনি পাসপোর্ট ছাড়া ঘুরতে পারেন দেশ বিদেশে। এই সুবিধা শুধুমাত্র রাণীর জন্য রাজপরিবারের আর কেউ এই সুবিধা ভোগ করতে পারবেনা।

ব্রিটিশ পাসপোর্ট ইস্যু করা হয় রাণীর পক্ষ থেকে। যেখানে লেখা থাকে, ব্রিটেনের মহিমান্বিত রাণীর পক্ষ থেকে পাসপোর্টধারী ব্যক্তিকে গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

যেখানে স্বয়ং রাণীই ব্রিটিশ পাসপোর্ট ইস্যু করে সেখানে নিজের দায় নিয়ে কোন প্রশ্ন থাকতে পারেনা।

রাণী এলিজাবেথ পৃথিবীর যে প্রান্তেই যান তার সাথে থাকে মহামূল্যবান মণি মুক্তা,থাকে বিশাল নিরাপত্তা বাহিনী। এমনকি তার পোষা কুকুর করজিসের জন্যও থাকে বিশেষ খাদ্য।

রাণী এলিজাবেথ ছাড়া পৃথিবীর সকল মানুষকেই পাসপোর্ট ব্যবহার করতে হয়।