জন্মের পর নবজাতক শিশুটিকে কাঁদানোর চেষ্টা করেন ডাক্তাররা। স্বাভাবিকভাবে এমন ঘটনা দেখা যায় সবখানেই। ব্রাজিলের রিও ডি জেনিরোর একটি হাসপাতালে জন্ম নেওয়া শিশুটিতে কাঁদানোর চেষ্টা করতে গিয়ে চিকিৎসকেরা দেখেন নবজাতক শিশুটি রেগে আছেন।
জানা যায়, ১৩ ফেব্রুয়ারি ওই কন্যা শিশুর জন্ম হয়। তার অ্যাম্বিক্যাল কর্ড কাটার আগে থেকেই চিকিৎসকেরা তাকে কাঁদানোর চেষ্টা করেন। উল্টে চিকিৎসকদের দিকে রাগী মুখে তাকিয়ে থাকে নবজাতক। নবজাতকের এই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
অভিভাবকরা নবজাতক সেই শিশু কন্যার নাম ইসাবেলা পেরেরা ডি জিসাস।
ইসাবেলার বাবা জানিয়েছেন, এই মুহূর্তটা কখনোই ভুলার নয়। একদিকে খুব দুঃশ্চিন্তা তার মধ্যে জন্মানোর ঠিক পরেই মেয়ের এমন অভিব্যক্তি যদি ক্যামেরাবন্দি না করতাম তবে কিছুতেই আমার স্ত্রীকে এই দৃশ্য দেখাতে পারতাম না।
চিকিৎসকেরা রীতিমতো নাজেহাল হয়ে গিয়েছিলেন ওকে কাঁদানোর চেষ্টায়। তারপর এমন এক্সপ্রেশনে চিকিৎসকেরা হেসেই ফেলেছেন।

