দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় মৃত্যু হয়েছে আরও ২২ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪০৮ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৭৭৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৫১১ জনে।
সেইসাথে নতুন করে সুস্থ হয়েছে আরও ৩৯৫ জন। মোট সুস্থ হয়েছেন ৫৬০২ জন। দেশের ৪৭ টি ল্যাবে পরীক্ষা করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।
চীনের উহান থেকে গত বছরের ডিসেম্বরে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর সারাবিশ্বে তাণ্ডব চালায় প্রাণঘাতী এ ভাইরাস। প্রতিদিনই সর্বোচ্চহারে করোনা আক্রান্ত বৃদ্ধি পাচ্ছে বলে বিশ্ববাসীকে সতর্ক করল বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৬ হাজার মানুষ। যা করোনা শুরু হওয়ার পর থেকে একদিনে সর্বোচ্চ। এতে বিশ্বে মোট রোগী ৫০ লাখের মাইলফলক অতিক্রম করেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী করোনায় আক্রান্তের হার ৫০ লাখ ৮৭ হাজার ৮৫৯ জন।
