গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে প্রথম বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ধর্মের নাম নিয়ে মানুষ হত্যা নয়। যারা বিপথে গেছেন ফিরে আসুন, বিরত হন ধ্বংসের এই পথ থেকে।
গণভবনে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে সমাজের সবাইকে একসাথে জঙ্গিবাদ মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

