প্রথমবারের মত মাস্ক পরে জনসম্মুখে ট্রাম্প



প্রথমবারের মত মাস্ক পরে জনসম্মুখে ট্রাম্প

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের ৬ মাস অতিবাহিত হলেও একবারের জন্যও মাস্ক পরতে দেখা যায়নি ট্রাম্পকে। এতদিন তিনি মাস্ক না পরাকে নিজের ব্যক্তিগত পছন্দ বলে দাবি করেছিলেন। তবে এবার যেন তার মতের পরিবর্তন হলো।

শনিবার (১১ জুলাই) প্রথমবার তাকে দেখা গেল মাস্ক পরা অবস্থায়। এদিন ওয়াশিংটনে সেনাবাহিনীর একটি মেডিকেল সেন্টারে গিয়েছিলেন ট্রাম্প। সেখানে আহত সৈনিক ও চিকিৎসক এবং নার্সদের সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে দেখা করার আগে পরে নেন মাস্ক।

এ বিষয়ে ট্রাম্প বলেন, আমি মনে করি যখন আপনি হাসপাতালে যাবেন, বিশেষ করে যখন আপনি অনেক সেনা সদস্যদের সঙ্গে কথা বলবেন, যাদের অনেকেই অস্ত্রোপচারের টেবিল থেকে মাত্র ফিরেছে, এ সকল ক্ষেত্রে আমার মনে হয় মাস্ক পরিধান করা ভালো।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয় জানুয়ারিতে। করোনাভাইরাসে এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৩৩ লাখ ৫০ হাজার ৫৮৬ জন। মারা গেছে ১ লাখ ৩৭ হাজার ৩৪৭ জন।