প্রবাসী ফোনকলের মূল্য কমাল বিটিআরসি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বিদেশ থেকে সকল প্রকার ভয়েস কলের ক্ষেত্রে খরচের মাত্রা কমিয়ে এনেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। 

এর ফলে এখন থেকে সকল প্রকার কল টার্মিনেশন রেট হবে ৫১ পয়সা প্রতি মিনিট (ডলারের মূল্য ৮৫ টাকা ধরে), যা আগে দেড় টাকার মতো ছিল। এ বিষয়ে বিটিআরসি গত বৃহস্পতিবার ইনকামিং কল টার্মিনেশন রেট পুনর্নির্ধারণ করে আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ) সহ অন্যান্য সংশ্লিষ্ট সবাইকে চিঠি পাঠায়। ওই চিঠিতে বলা হয় যে, এখন থেকে ফ্লোর রেটের (যে দরে কল আনা হয়) ভিত্তিতে রাজস্ব ভাগাভাগি করা হবে।

জানা যায়, সম্প্রতি বৈধ পথে দেশে কল আসার পরিমাণ কমছে। বিগত ২০১৪-১৫ অর্থবছরেও দেশে বৈধ পথে ৩ হাজার ৫৫০ কোটি মিনিট কল এসেছিল। সর্বশেষ ২০১৮-১৯ অর্থবছরে তা ১ হাজার ২১৩ কোটি মিনিটে নেমেছে। সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে কল কমার কারণ মূলত দুটি, প্রথমত, অবৈধ ভিওআইপি এবং হোয়াটসঅ্যাপ, ইমোর স্মার্ট সেবা।

আরও জানা যায়, বৈধ পথে যেসব কল বিদেশ থেকে আসে, তার আয় বিটিআরসি, আইজিডব্লিউ অপারেটর, ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) এবং গ্রাহকের অপারেটর, তথা মোবাইল ফোন ও টেলিফোন অপারেটরদের মধ্যে ভাগাভাগি হয়। যখন দেখা যায় বৈধ পথে কল করার খরচ বেশি হয়, তখন অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) এ মানুষ উৎসাহিত হয়।

সম্প্রতি, বিটিআরসির এ সিদ্ধান্তের ফলে বিদেশ থেকে বাংলাদেশে ভয়েস কল করার খরচ কমানোর সুযোগ তৈরি হলো। যদিও গ্রাহকের খরচ কমবে কি না, তা নির্ভর করবে ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরদের ওপর। তারা যদি সর্বনিম্ন রেট অনুযায়ী কল চালু করে তবেই গ্রাহকরা এই  সুবিধা পাবেন।