প্রয়োজনীয় সমন্বয় আজ, কাল নামছে সেনা



প্রয়োজনীয় সমন্বয় আজ, কাল নামছে সেনা

দেশে চলমান করোনার প্রকোপ রোধে সারাদেশে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সেই নির্দেশনা মোতাবেক, “In Aid to Civil Power”  এর আওতায় আজ ২৪ মার্চ ২০২০ দেশের সকল বিভাগ এবং জেলায় করোনাভাইরাস নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সহায়তার উদ্দেশ্যে সেনা মোতায়েনের অংশ হিসেবে সেনাবাহিনী প্রয়োজনীয় সমন্বয় করবে।

পরবর্তীতে সমন্বয় কার্যক্রম শেষে আগামীকাল ২৫ মার্চ ২০২০ তারিখে সেনাবাহিনী পুরোপুরি কাজ শুরু করবে। সেনাবাহিনীর সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিবর্গের তালিকা প্রস্তুত এবং বিদেশ হতে প্রত্যাগত ব্যক্তিবর্গের কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত কল্পে স্থানীয় প্রশাসন কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহে সহায়তা ও সমন্বয় করবে।

প্রয়োজনীয় সমন্বয় আজ, কাল নামছে সেনা

এছাড়াও সেনাবাহিনী বিভাগ এবং জেলা পর্যায়ে প্রয়োজনে মেডিকেল সহায়তা প্রদান করবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

এছাড়াও, নৌবাহিনী উপকুলীয় এলাকায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় কাজ করবে। বিমান বাহিনী হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ও জরুরী পরিবহন কাজে নিয়োজিত থাকবে।