বর্তমানে পুরো পৃথিবী করোনা সংক্রমণে স্থবির হয়ে পড়েছে। গবেষকরা একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে।
তবে এবার কিছুটা হলেও করোনার প্রতিরোধ হিসেবে আশার আলো দেখাচ্ছে প্লাজমা চিকিৎসার (Plasma Therapy)। এর আগে ভারতের কেরালায় এই পদ্ধতি শুরু হলেও সম্প্রতি করোনা রোগীদের শরীরে প্লাজমা থেরাপি করে প্রাথমিক পরীক্ষায় ইতিবাচক সাড়া পেয়েছে দিল্লিও (Delhi)।
আগামী সপ্তাহ থেকে তা ভারতের পশ্চিমবঙ্গে শুরু হবে বলে জানা গেছে। দেশটির রাজ্য সরকারের সাথে যৌথভাবে এই পরীক্ষা করবে CSIR-IICB।
প্লাজমা প্রয়োগ পদ্ধতি কী?
কোনও ব্যক্তি সংক্রমণ থেকে একবার সুস্থ হয়ে উঠলে তাঁর শরীরে সংশ্লিষ্ট ভাইরাস-সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অ্যান্টিবডি তৈরি হয়। পরবর্তী ধাপে সেই সুস্থ হয়ে ওঠা ব্যক্তির রক্ত থেকে প্লাজমা নিয়ে অসুস্থ ব্যক্তির শরীরে প্রয়োগ করে চিকিৎসা করা হয়।
প্রসঙ্গত, সম্প্রতি করোনা থেকে সুস্থ ব্যক্তিদের বেশি করে রক্তদানে আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

