পয়েন্ট ব্যবধান কমিয়ে আনলো রিয়াল


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

আগের রাতে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ৪-০ গোলের জয় পয়েন্টের ব্যবধান বাড়িয়েছিল পাঁচে। সেই ব্যবধান দুইয়ে কমিয়ে এনেছে স্পেনের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ।

রোববার রাতে এইবারের বিপক্ষে রিয়ালের জয়ের ব্যবধান ৩-১। রিয়াল নিজেদের তিন গোলই করেছে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে যেন চেনাই যায়নি সার্জিও রামোস, লুকা মদ্রিচ, এডেন হ্যাজার্ডদের।

সংস্কার কাজের জন্য বন্ধ সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম। ফলে করোনাকালে নিজেদের প্রথম ম্যাচটি ক্লাবের একাডেমি মাঠ আলফ্রেড ডি স্টেফানোতে খেলেছে রিয়াল। দর্শকশূন্য গ্যালারির সামনে প্রথমার্ধে যতোটা ভালো খেলেছে রিয়াল, দ্বিতীয়ার্ধে যেন ঠিক ততটাই রংহীন।

পরিসংখ্যান বলছে, পুরো ম্যাচে মাত্র পাঁচবার এইবারের জালে শট নিয়েছে রিয়াল। অন্যদিকে এইবার আক্রমণ করেছেন নয়বার, এর মধ্যে ছয়টিই ছিল লক্ষ্য বরাবর।

ম্যাচের শুরু থেকেই সাদা জার্সিতে দেখা মেলে চিরচেনা রিয়ালের। আক্রমণাত্মক ফুটবলে মাত্র ৩৭ মিনিটেই তিন গোল করে ফেলে তারা।

গোলের শুরুটা করেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। মাত্র চতুর্থ মিনিটেই দারুণ এক শটে প্রথম গোল করেন ক্রুস। এরপর ৩০ মিনিটে রামোস এবং ৩৭ মিনিটের সময় স্কোরশিটে নাম তোলেন আরেক ডিফেন্ডার মার্সেলো ভিয়েরা।

দ্বিতীয়ার্ধে ভাগ্য ভালোই বলতে হবে রিয়ালের। নয়তো এইবারের একের পর এক আক্রমণের সামনে হয়তো হজম করতে হতো আরও গোটা দুয়েক গোল। তা হয়নি, ৬০ মিনিটের সময় স্রেফ এক গোলই করতে সক্ষম হন এইবারের পেদ্রো বিগাস। ফলে তাদের পরাজয়ের ব্যবধান ১-৩।

ঘরের মাঠের এই জয়ের পর ২৮ ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ ৫৯ পয়েন্ট, টেবিলে অবস্থান দ্বিতীয়। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।

https://youtu.be/AOsVS0scKMU