গত একমাসে অন্তত ১০টি হাতি হত্যা করা হয়েছে বলে জানিয়েছে নামিবিয়ার বন্যপ্রাণী কর্তৃপক্ষ। কৃষকের ফসল রক্ষার নামে গুলি করে এসব হাতি মারা হয়।
শনিবার নামিবিয়ার পরিবেশ, বন ও পর্যটন মন্ত্রণালয়ের মুখপাত্র রোমিও মুয়ুন্ডা জানান, দেশটির উত্তরাঞ্চলে হাতিগুলো মানবজীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ানোয় তাদের গুলি করে হত্যা করা হয়েছে।
আফ্রিকার অনেক দেশের মতো নামিবিয়াও হাতি ও ফসল একসঙ্গে রক্ষায় বেশ দোটানায় রয়েছে। দেশটিতে অল্প সময়েই হাতির সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।
১৯৯৫ সালে যেখানে ৭ হাজার ৫০০ হাতি ছিল নামিবিয়ায়, সেখানে গত বছর এর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৪ হাজার। এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও পেয়েছে তারা। তবে সাম্প্রতিক হত্যাযজ্ঞের কারণে পরিবেশবাদীদের তোপের মুখে পড়েছে দেশটি।
সূত্র: আল জাজিরা

