ফিরে দেখা : ৫ই আগস্ট



যা ঘটেছিল:

বুর্কিনা ফাসো আফ্রিকা মহাদেশের পশ্চিমভাগে অবস্থিত একটি রাষ্ট্র। এটি পূর্বে আপার ভোল্টা নামে পরিচিত ছিল। ১৯৬০ সালে  ৫ই আগস্ট ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে। ১৯৮৫ সালে দেশটির নাম বদলে রাখা হয় বুর্কিনা ফাসো, যার অর্থ “নৈতিক জাতির দেশ।”

১৯৪৯ সালের এই দিনে ইকুয়েডরে শক্তিশালি ভূমিকম্প আঘাত হানে এতে করে পঞ্চাশটি শহর ধ্বংস হয় এবং ছয় হাজার মানুষ প্রাণ হারায়।

১৯১৪ সালের এই দিনে ক্লিভল্যান্ড, ওহাইওতে প্রথম বৈদ্যুতিক ট্রাফিক আলো স্থাপন করা হয়েছে।

আজ যারা জন্মেছিলেন:

সোহাগ গাজী বাংলাদেশী ক্রিকেট খেলোয়াড়। তিনি ১৯৯১ সালের ৫ ই আগস্ট বরিশালে জন্মগ্রহণ করেন। ২০১২ সালে ২০১২-১৩ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার টেস্ট ক্রিকেট সিরিজের মাধ্যমে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলার দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট লাভ করেন তিনি।

নিল আর্মস্ট্রং ১৯৩০ সালের ৫ই আগস্ট জন্মগ্রহণ করেন; তিনি একজন মার্কিন নভোচারী ও বৈমানিক। তিনি চাঁদে অবতরণকারী প্রথম মানুষ হিসাবে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।  তাঁর প্রথম মহাকাশ অভিযান হয় ১৯৬৬ খ্রীস্টাব্দে, জেমিনি ৮ নভোযানের চালক হিসাবে। এই অভিযানে তিনি ও ডেভিড স্কট মিলে সর্ব প্রথম দুইটি ভিন্ন নভোযানকে মহাকাশে একত্রে যুক্ত করেন।

গি দ্য মোপাসঁ জন্ম ১৮৫০ সালের ৫ই আগস্ট ফ্রান্সের নরম্যান্ডিতে। তিনি একজন বিখ্যাত ফরাসি কবি গল্পকার ও ঔপন্যাসিক।

কাজল দেবগন জন্ম ১৯৭৪ সালের ৫ই আগস্ট; তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।  ভারতের মুম্বাই শহরে জন্ম নেওয়া কাজল পরিচালক সমু মুখার্জী ও অভিনেত্রী তনুজা দম্পতির কন্যা, এবং অভিনেতা অজয় দেবগনের স্ত্রী। কাজল ভারতের অন্যতম সফল এবং সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। তিনি তার কর্মজীবনে বারটি ফিল্মফেয়ার পুরস্কার মনোনয়নের মধ্যে ছয়টি পুরস্কার জয় লাভ করেছেন।

আজ যাদের হারিয়েছি:

মেরিলিন মনরো ছিলেন মার্কিন অভিনেত্রী, মডেল এবং গায়িকা। তিনি ১৯৬২ সালের ৫ই আগস্ট চলে যান পৃথিবী ছেডে।

চ্যাপম্যান পিঙ্কার, ভারতীয়-ইংরেজী ইতিহাসবিদ, সাংবাদিক, এবং লেখক। তিনি ১৯১৪ সালে ভারতে জন্মগ্রহণ করেন এবং ২০১৪ সালের এই দিনে যুক্তরাজ্যে প্রাণত্যাগ করেন।