ফুটবল খেলার সময় মাঠে হঠাৎ অসুস্থ হয়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মৃত ইয়াসিন আলী সাকিন (২২) সদর উপজেলার করিম নগর গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
তিনি ঢাকার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
জানা যায়, রোববার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার করিম নগরে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন সাকিন। খেলার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি।
পরে স্থানীয়রা জয়পুরহাট আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

