ফুটবল খেলা নিয়ে বিরোধ, কিশোর খুন



ফুটবল খেলা নিয়ে বিরোধ, কিশোর খুন

কুষ্টিয়া শহরের চর আমলাপাড়া এলাকায় শুক্রবার সন্ধা ৭টার দিকে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক কিশোর খুন হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা।

নিহত তরিকুল ইসলাম (১৭) চর আমলাপাড়ার বাসিন্দা কামরুল ইসলামের ছেলে এবং একটি রেস্তোরাঁ কর্মচারী।

জানা যায়, আগের দিনে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জের ধরে চর আমলাপাড়া এলাকার একজনের সঙ্গে তরিকুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে তরিকুলকে ছুরি মেরে পালিয়ে যায়। এতে তরিকুল মাটিতে লুটিয়ে পড়েন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তরিকুলকে মৃত ঘোষণা করেন।