প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে থমকে গেছে বিশ্বের জনজীবন। স্থবির হয়ে পড়েছে ক্রীড়াজগতও। অনেক লীগ, টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করা হয়েছে। নির্ধারিত বার্ষিক সূচিগুল ওলট-পালট হয়ে গেছে।
তবে উয়েফা প্রধান মনে করছেন, ইউরোপিয়ান ফুটবল লিগগুলোর চলমান মৌসুম এখনো বাচাঁনো সম্ভব।
ইতালির লা রিপাবলিক ডেইলিকে উয়েফা প্রধান আলেক্সান্দার সেফেরিন বলেন, ‘আমরা আগামী মে মাসের মাঝামাঝি, জুনের প্রথম কিংবা জুনের শেষ দিকে শুরু করতে পারি। কিংবা তারপরও যেকোন সময়, নয়তো মৌসুমটি হারিয়ে যাবে।’
তিনি বলেন, ‘আগামী মৌসুমের শুরুতে চলমান মৌসুমটি শেষ করার প্রস্তাব রয়েছে। পরেরটি একটু পরের দিকে শুরু বলা হয়েছে।’ স্লোভেনিয়ার সেফেরিন আরো বলেন, তিনি ব্যক্তিগভাবে বড় ম্যাচগুলো দর্শকশুন্য মাঠে আয়োজনের বিপক্ষে।
উয়েফা কখন কখন চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে সে বিষয়ে কিছু বলেননি সেফেরিন। তবে শীর্ষ লিগ ও ক্লাবগুলোর সঙ্গে এখনো আলোচনা চলছে জানান তিনি।
পুরো মৌসুম বাতিল হয়ে গেলে লিভারপুল ক্লাবের ভক্তদের মধ্যে দারুন হতাশা ভর করবে । কারন ৩০ বছরের মধ্যে প্রথমবারের মত শিরোপা জয় সুযোগ রয়েছে তাদের।

