ফেসবুকেও করোনার প্রভাব


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

করোনাভাইরাসের প্রভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  যোগাযোগের হার বেড়েছে বলে জানিয়েছেন সংস্থাটির নির্বাহী মার্ক জাকারবার্গ।

গত বুধবার কোভিড-১৯ নিয়ে ফেসবুকের প্রতিক্রিয়া জানাতে এ কথা বলেন তিনি।

এক বিবৃতিতে তিনি বলেন, ইতালি এবং করোনাভাইরাসে গুরুতর আক্রান্ত অন্য দেশগুলোয় হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের ভয়েস কলের পরিমাণ স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণের বেশি হয়েছে।

লকডাউনে থাকা মানুষ ভার্চ্যুয়াল যোগাযোগের ওপর নির্ভর করছে বেশি। এতে বেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার। ফলে ফেসবুকের সার্ভারগুলোতেও ডেটা আদান-প্রদানের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।

পরিস্থিতি সামাল দিতে সার্ভারগুলোর অবকাঠামো এবং কর্মক্ষমতা বাড়াতে কাজ করছে ফেসবুক। হোয়াটসঅ্যাপের জন্য ইতিমধ্যে সার্ভারের ক্ষমতা দ্বিগুণ করা হয়েছে। মার্ক জাকারবার্গ জানান, করোনাভাইরাসের ফলে বিশ্বজুড়ে যেসব দেশের নাগরিকেরা তাদের যোগাযোগের প্রাথমিক মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের ওপর নির্ভর করছে, তাদের ক্ষেত্রে ফেসবুককে অবশ্যই তার অবকাঠামোগত ক্ষমতা আরও বাড়াতে হবে।