সৌন্দর্যের পূজারী সবাই। নিজের সৌন্দর্য্যকে একটু ঘসে মেজে পরিপাটি করে নিতে বিউটি পার্লারের দারস্থ হন অনেকেই। আর কম সময়ে ত্বকের জেল্লা ফেরাতে ফেসিয়ালের বিকল্প নেই।
কিন্তু এই ফেসিয়ালই এখন কাল হয়ে দাড়িয়েছে মেক্সিকোর ২ নারীর।
ভ্যাম্পায়ার ফেসিয়াল নামে এক ফেসিয়াল করেছিলেন ওই নারীরা। এই ফেসিয়ালে রক্তের প্লাজমা ইনজেকশনের মাধ্যমে সরাসরি ত্বকে প্রয়োগ করা হয়। যদিও রক্ত ওই নারীদের শরীর থেকেই নেয়া হয়েছিল। তবে ফেসিয়ালে ব্যবহৃত নিডলিং পেনটিকে জীবানু মুক্ত করেনি পার্লারের কর্মীরা। যার ফলে এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছেন ওই দুই নারী।
এখন পর্যন্ত ওই পার্লারে এই ফেসিয়াল করার কারণে ঠিক কতজন এইডস আক্রান্ত হয়েছেন তা জানা যায়নি। তবে এর সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছে দেশটির কর্মকর্তারা।
গত বছরের সেপ্টেম্বরে মেক্সিকোর ডিপার্টমেন্ট অব হেলথের হস্তক্ষেপে ওই পার্লারটি বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া পার্লারটির সব সেবাগ্রহীতার এইচআইভিসহ অন্যান্য রক্তবাহিত রোগের টেস্ট করা হচ্ছে বলে জানা গেছে।

