প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে দেশে দেশে চলছে লকডাউন। করোনার বিরূপ প্রভাব পড়েছে শিক্ষা ব্যবস্থার উপরেও। করোনার প্রার্দুভাব ছড়িয়ে যাওয়ার জেরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল ফ্রান্স সরকার। তবে সপ্তাহখানেক আগে নতুন করে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়।
কিন্তু এরই মধ্যে নামকরা সাতটি বিদ্যালয় বন্ধ করে দেয়া হয়েছে। জানা গেছে, করোনায় শিশুরা আক্রান্ত হওয়ার জেরে বিদ্যালয়গুলো আবারো বন্ধ করে দেওয়া হলো।
এর আগে, গত সপ্তাহে ফ্রান্সের ৪০ হাজার প্রাথমিক বিদ্যালয় নতুনভাবে খুলে দেয়া হয়। সে দেশের শিক্ষামন্ত্রী জঁ মাইকেল ব্লাঙ্কার বলেছেন, গত সোমবার ৭০ জন শিশু আক্রান্ত হয়েছে। বিদ্যালয় খুলে দেয়ার পর তারা ক্লাসে এসেছিল।
ফ্রান্সের গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, করোনা আক্রান্তের জেরে নামকরা সাতটি বিদ্যালয় আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র : এনবিসি নিউজ

