ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া ও বিদ্বেষমূলক কথা থাকার অভিযোগে দুইটি বই বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এই দুটি বই হলো, দিয়ার্ষি আরেফিনের লেখা দিয়া আরেফিন এবং নানীর বানী। এ বই দুটি বইমেলা থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
বইদুটো ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে, এমন অভিযোগ এনে সুপ্রিম কোর্টের আইনজীবী আজহার উল্লাহ ভুইয়ার করা এক আবেদন করেন।
তার আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

