বকেয়া ভাড়ার জন্য ২ দিন তালাবদ্ধ ছিলো এইচএসসি পরীক্ষার্থী


paperslife

গাজীপুরে তালাবদ্ধ করে আটকে রাখার ২ দিন পর এক এইচএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে র‌্যাব।

জানা গেছে, বকেয়া ভাড়া আদায়ের জন্য বাড়ির মালিক তাকে তালাবন্ধ করে আটকে রাখে।

শনিবার (৪ এপ্রিল) সকালে শহরের ভোগড়া এলাকার জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে এইচএসসি পরীক্ষার্থী রবিউলকে উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিককে আটক করা হয়েছে।

জানা গেছে, গ্রীস প্রবাসী বড় ভাইয়ের পাঠানো টাকায় বৃদ্ধ বাবা মাকে নিয়ে জাহাঙ্গীর আলমের বাসায় ভাড়া থাকেন কলেজছাত্র রবিউল।

গত ২ মাস ধরে প্রবাসী বড় ভাই টাকা পাঠাতে না পারায় বাসা ভাড়া পরিশোধ করতে পারেননি তিনি।

এ কারণে বাড়ির মালিক বকেয়া ভাড়া আদায়ের জন্য গত ২ দিন ধরে ঘরে তালাবন্ধ করে তাকে আটকে রাখে।