বগুড়ার শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪


accident#paperslife

বগুড়ার শেরপুরে ঢাকামুখী একটি বাস ও বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

আজ বুধবার দুপুরে উপজেলার হোগা-বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। ট্রাকের চালক ও সহকারীসহ চারজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইয়ামিন উদ-দৌলা জানান, ঢাকামুখী একটি বাস ও বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।