বছরে ৭২ হাজার রুপি দেয়ার ঘোষণা রাহুল গান্ধীর


paperslife

আসন্ন নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় আসলে দরিদ্র পরিবারগুলোকে প্রতি বছর ৭২ হাজার রুপি করে অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। এ বিষয়ে তিনি বলেছেন এই অর্থ সহায়তা হবে দারিদ্র্যের উপর শক্তিশালি আঘাত।

রাহুল গান্ধী বলেন, এটি একটি দূরদর্শী ধারণা। এটিকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সব ধরনের হিসাব করেই আমরা, শীর্ষ অর্থনীতিবিদদের মতামত নিয়েছি। তারা সবাই আমাদের এ ধারণাকে গ্রহণ করেছে। খুব শীঘ্রই আমরা এটি বাস্তবায়ন করতে যাচ্ছি।

কংগ্রেসের এক কর্মকর্তা জানিয়েছেন, যে পরিবারগুলোর মাসিক আয় ১২ হাজার রুপির নিচে, তাদের প্রতি মাসে ৬ হাজার রুপি করে দেয়া হবে।

ভারতে সাধারণ নির্বাচন এপ্রিল ও মে মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। কংগ্রেস সভাপতি জানান, তাদের এই প্রকল্প প্রায় ২৫ কোটি মানুষকে সুবিধা দিতে পারবে। আসন্ন নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কঠিন প্রতিযোগিতার মধ্যে যেতে হবে রাহুলকে।

তবে ক্ষমতাসীন বিজেপি তারা কংগ্রেসের এই ধারণার সমালোচনা করে বলেছে, এটি একটি নির্বাচনী প্রলোভন,যা কংগ্রেস কখনো বাস্তবায়ন করতে পারবে না।