রাজধানীর বনানীতে অবস্থিত এফআর টাওয়ার নামে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। কয়েকটি গার্মেন্ট বায়িং হাউজ এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের অফিস রয়েছে ওই ভবনে।
আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
২২ তলা ওই ভবনের মাঝামাঝি অংশে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহতও হয়েছেন।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বলেন, তাদের ১৭টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করেছে।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।

