করোনার মাঝেই বাংলাদেশে বন্যার হানা। এতে করে দেশের বিভিন্ন অঞ্চল বন্যার পানিতে প্লাবিত। রাজবাড়ী জেলার বিভিন্ন গ্রাম এর থেকে পরিত্রাণ পায়নি।
গ্রামগুলোর অধিকাংশ পরিবার দরিদ্র হওয়ার কারণে তাদের মধ্যে এখন সব থেকে বড় সংকট হল, নিরাপদ পানি সংকট, চিকিৎসা সংকট, এবং খাদ্য সংকট। তাদের এই দুরাবস্থার সময় আমাদের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার একটি সামাজিক এবং নন পলিটিক্যাল সংগঠন “সঞ্জীবনী প্রাণের উচ্ছ্বাসে” এর উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প-২০২০ এর আয়জন করা হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার (৩ আগস্ট) রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার , উজানচর ইউনিয়নের হাবিল মন্ডল পাড়া প্রাথমিক বিদ্যালয়ে সঞ্জীবনী প্রাণের উচ্ছ্বাসের পক্ষ থেকে “ফ্রি হেলথ ক্যাম্প কর্মসূচি ২০২০” শুরু হয়।
সঞ্জীবনী প্রাণের উচ্ছ্বাসের বর্তমান সভাপতি জুবায়ের আল-মাসুম এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ এর সাথে কথা বললে তারা জানান, সকলের দোয়া ও ভালবাসায়,সাধারণ মানুষের কল্যাণে আগামী বেশ কয়েকদিন এই ফ্রী হেলথ কর্মসূচি অব্যাহত রাখা হবে।

এছাড়া তারা বলেন, যেই যেই জায়গায় কর্মসূচি পালন করব সেখানকার সবাইকে অনুরোধ করবো তারা যেন আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেন। এর ফলে আমরা ও তাদেরকে সর্বোচ্চ টা দিতে পারব আশা রাখছি। আমরা আরো বিশেষভাবে আহবান করছি আমাদের উপজেলায় আরও যেসকল স্বেচ্ছাসেবক সংগঠন আছে তারাও যেন এভাবে অসহায় ও দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ায়।
পেপার’স লাইফ/আফসানা নাসরিন তৃষা

