আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হচ্ছে না, বরং সে আগ্নেয়গিরি ফুঁড়ে উঠছে বরফ।
আমেরিকার মিশিগানের ওভাল সমুদ্র সৈকতে এমন দৃশ্যই দেখা দিয়েছে।
মিশিগানের ন্যাশনাল ওয়েদার সার্ভিস গ্রান্ড র্যাপিডের নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করা কিছু ছবি ও ভিডিওতে এমন দৃশ্য দেখা দিয়েছে।
এই আইস ভলক্যানো এক ধরনের প্রাকৃতিক ঘটনা।
বিশেষজ্ঞরা বলেছেন, বরফের নীচে ঠাণ্ডা জল ঢুকলে চাপের সৃষ্টি হয়। এই চাপের জেরে বরফের মধ্যে থাকা গর্ত দিয়ে বেরিয়ে আসে প্রবল ঠাণ্ডা জল। যা মুহূর্তে জমে যায় বরফ হয়ে যায়।
ওভালের ওই সমুদ্রসৈকত ঢাকা রয়েছে বরফে। তার মধ্যেই কোনো কোনো জায়গায় ভলক্যানোর স্টাইলে ভেতর থেকে উপরে উঠছে বরফ গুঁড়ো।
সূত্র: আনন্দবাজার।

