বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প


এবার ট্রাম্পের বিরুদ্ধে জোর করে চুমু খাওয়ার অভিযোগ

বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২৫ মার্চ) রাষ্ট্রপতি আব্দুল হামিদকে পাঠানো এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আমি বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে এবং ২০২১ সালে সুবর্ণজয়ন্তী উদযাপনের আগে আপনারা যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছেন, তখন আপনাকে ও দেশের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।’

ট্রাম্প আরো বলেন, ‘রক্তক্ষয়ী ও বিধ্বংসী স্বাধীনতা যুদ্ধের পর বিগত ৪৯ বছরে বাংলাদেশ ঈর্ষণীয় উন্নতির সঙ্গে এগিয়ে চলছে এবং কৃষি ও শিল্প খাতে প্রবৃদ্ধি অর্জন করছে।’

বাংলাদেশের সাফল্যে অংশীদার হতে পারে গর্বিত ট্রাম্প বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র উন্নয়নের এই ধারায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং আমাদের উভয় দেশের অর্থনীতি দু’দেশের জনগণের সমৃদ্ধিতে অবদান রাখায় আমি গর্বিত।’

এ উন্নয়নের ধারা বজায় রেখে ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ, বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র : বাসস