বাংলাদেশি জাহাজের দখল নিয়েছে জলদস্যুরা; নিয়ে যাওয়া হচ্ছে সোমালিয়ায়



ভারত মহাসাগরে এমভি আবদুল্লাহ নামে বাংলাদেশি একটি জাহাজ দখলে নিয়েছে সোমালিয়ান জলদস্যুরা। জাহাজে থাকা ২৩ বাংলাদেশি নাবিককে জিম্মি করা হয়েছে।

মঙ্গলবার জাহাজটিতে হামলা চালায় জলদস্যুরা।

এমভি আবদুল্লাহ দেশের শীর্ষ শিল্প গ্রুপ কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজ। এতে এখন জিম্মি আছেন নাবিক ও ক্রুসহ ২৩ বাংলাদেশি।

আরও পড়ুনঃ“সারাবিশ্বের মাতৃভাষা সংরক্ষণ ও গবেষণায়ও জোর দিতে হবে”

জাহাজে থাকা নাবিক ও ক্রুরা হলেন- জাহাজের মাস্টার মোহাম্মদ আবদুর রশিদ, চিফ অফিসার আতিক উল্লাহ খান, সেকেন্ড অফিসার মোজাহেরুল ইসলাম চৌধুরী, থার্ড অফিসার এন মোহাম্মদ তারেকুল ইসলাম, ডেক ক্যাডেট সাব্বির হোসাইন, চিফ ইঞ্জিনিয়ার এ এস এম সাইদুজ্জামান, সেকেন্ড ইঞ্জিনিয়ার মো. তৌফিকুল ইসলাম, থার্ড ইঞ্জিনিয়ার মো. রোকন উদ্দিন, ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ, ইঞ্জিনি ক্যাডেট আইয়ুব খান, ইলেকট্রিসিয়ান ইব্রাহীম খলিল উল্লাহ, ক্রু মো. আনোয়ারুল হক, মো. আসিফুর রহমান, মো. সাজ্জাদ হোসেন, জয় মাহমুদ, মো. নাজমুল হক, আইনুল হক, মোহাম্ম শ্মসুদ্দিন, মো . আলী হোসেন, মোশাররফ হোসেন শাকিল, মো. শরিফুল ইসলাম, মো. নুর উদ্দিন ও মো. সালেহ আহমদ।

জাহাজটা মোজাম্বিক থেকে আরব সাগর হয়ে আরব আমিরাত যাচ্ছিল। এর দৈর্ঘ্য ১৮৯ দশমিক ৯৩ মিটার এবং প্রস্থ ৩২ দশমিক ২৬ মিটার। ৪ মার্চ মোজাম্বিকের মাপুটো বন্দর ছেড়ে আসে জাহাজটি। ১৯ মার্চ আরব আমিরাতের হামরআহ বন্দরে পৌঁছানোর কথা ছিল।

জাহাজে থাকা নাবিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এমন এক সূত্র জানিয়েছে, জাহাজটি বর্তমানে ভারত মহাসাগরের সোমালিয়া উপকূলের কাছাকাছি আছে। জাহাজে আনুমানিক ৫০ জন সশস্ত্র জলদস্যু অবস্থান করছে।