বাংলাদেশেই ভারতের দর্শক থাকে না


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

সাম্প্রতিককালে ভারত-বাংলাদেশ খেলা মানেই অন্যরকম কিছু। দেশের মাটিতে খেলা হলে তো কথাই নেই, ষোলো কোটি বাঙালির চোখ থাকে টিভি পর্দায়। আর যারা সুযোগ পান তারাতো মাঠেই যান। এই খেলা নিয়ে ভারতীয় ওপেনার রহিত শর্মার আক্ষেপ, একমাত্র বাংলাদেশেই ভারতের দর্শক থাকে না।

ফেসবুক লাইভ আড্ডায় গতকাল শুক্রবার রাতে তামিমকে এ কথা বলেন রোহিত শর্মা।

রোহিত বলেন, ‘ভারত ও বাংলাদেশের মানুষ খুবই আবেগপ্রবণ। আমরা খারাপ খেললেও সবাই সমালোচনা করে। আমি বাংলাদেশে খেলেছি, দেখেছি, বাংলাদেশি সমর্থকরা কতটা আবেগপ্রবণ। বাংলাদেশ একমাত্র জায়গা, যেখানে ভারত কোনো সমর্থন পায় না! বিশ্বের যেখানেই যাই না কেন ভারতীয় দর্শকের সমর্থন পেতে আমরা অভ্যস্ত। একমাত্র বাংলাদেশে সেটা হয় না। আমাদের ম্যাচ দেখতে বড়জোড় ১০০-২০০ জন ভারতীয় দর্শক থাকে।’

সেঞ্চুরির পর কি হয় রোহিতের? তখন আরও বেশি ভয়ংকর হওয়ার রহস্য কি জানতে চাইলে তামিমের এমন প্রশ্নে তার উত্তর- ‘ইনিংসের শুরুতে আমি চাপে থাকি। যখন খেলতে খেলতে সেঞ্চুরি করে ফেলি, তখন আর কোনো চাপ অনুভব করি না। নির্ভার হয়ে খেলতে চেষ্টা করি। আমার কাজ থাকে ৪০-৪৫ ওভার পর্যন্ত খেলে যাওয়া। ৪২ ওভারের পর চেষ্টা করি প্রতিটা বল মারতে। এটা অনেক সময় নির্ভর করে আমার সঙ্গে উইকেটে কে আছে, তার ওপর। যদি দেখি মিডল অর্ডারের সেট কোনো ব্যাটসম্যান আছে বা পরে আরও ব্যাটসম্যান আছে, তখন সুযোগ নিই।’

বাংলাদেশকে পেলেই চওড়া হয়ে ওঠে ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার ব্যাট।২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের মাঝে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের বিপক্ষে সেঞ্চুরি করেন ভারতীয় এ ওপেনার।

বাংলাদেশকে পেলেই কেন এমন করেন, রোহিতের কাছে জানতে চেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এমন প্রশ্নে রোহিতের সোজাসাপ্টা উত্তর- ‘সবাই জেতার জন্যই খেলে। দল, খেলোয়াড় সবাই একশ ভাগ দিতে মাঠে যায়। কেউ মাঠে ক্যাচ ফেলতে যায় না। খারাপ খেলতে যায় না। সবাই দল জেতাতে চায়।’