মাঠের আউট ফিল্ড দেখে কিছুটা আঁতকে উঠতে হয়। একটি আন্তর্জাতিক মাঠের চিত্র এমনও হতে পারে! বলের লাফিয়ে লাফিয়ে ছুটে চলা কিংবা বাউন্ডারি সীমানার সামনে যেয়ে থেমে যাওয়া, দৃশ্যগুলো দক্ষিণ আফ্রিকা ইনিংসের পুরোটা সময় জুড়েই দেখা গিয়েছিল। এমনই এক মাঠে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৩৫৪ রান।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ দল একটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। প্রথম ম্যাচ না খেললেও এই ম্যাচে ছিলেন তামিম ইকবাল। মোহাম্মদ সাইফুদ্দিনকে রাখা হয় দলের বাইরে। আর দক্ষিণ আফ্রিকা ফলে ইনজুরির জন্য খেলতে না পারা ডেভিড মিলারের পরিবর্তে অন্তর্ভুক্ত হন ফারহান বেহার্দিন।
প্রথম ম্যাচের মত এদিনও স্বাগতিকদের দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার হাশিম আমলা ও কুইন্টন ডি’কক। ১৮তম ওভারে এসে তাদের ৯০ রানের জুটি ভাঙেন গোল্ডেন আর্ম সাকিব আল হাসান। ডি’কক আউট হন ৪৬ রানে। এর তিন বল পরেই অধিনায়ক ডু’প্লেসিকে শূন্য রানে আউট বোল্ড করে ফেরান সাকিব।
এরপর থেকেই আমলা ও এবিডি ভিলিয়ার্স ছড়ি ঘুরাতে থাকে বাংলাদেশের বোলারদের উপর। অবশ্য শূন্য রানে ভিলিয়ার্সকে শূন্য রানে রান আউট করে প্যাভিলিয়নে ফেরানোর সুযোগ মিস করেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই ভিলিয়ার্স শেষে ১০৪ বলে ১৭৬ রানের ঝড় তুলেন। আমলা তুলে নেন ক্যারিয়ারে ৩৪ তম অর্ধশতক।
রুবেলের বলে মুশফিকের হাতে ক্যাচ দেওয়ার আগে আমলা করেন ৮৫ রান। এবিডি ভিলিয়ার্সের ঝড়ে নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা স্কোর বোর্ডে জমা করে ৬ উইকেটে ৩৫৩ রান। ১০৪ বলে ক্যারিয়ার সর্বোচ্চ ১৭৬ রান করে রুবেলের বলে মিড উইকেটে সাব্বিরের হাতে ধরা পড়ে আউট হন এবি। অবশ্য এর আগে ধ্বংসযজ্ঞ যা চালানোর চালানো হয় গিয়েছে।
শেষ ওভারে রুবেলের জোড়া আঘাতের পর জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৩৫৪ রান। রুবেল নিয়েছেন ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা :
(আমলা ৮৫, ডি’কক ৪৬, ডু’প্লেসি ০, ভিলিয়ার্স ১৭৬, ডুমিনি ৩০, বেহার্দিন ৭*, প্রিটোরিয়াস ০, ফালুকায়ো ০*, সাকিব ২/৬০, রুবেল ৪/৬২)
