বাকি কেবল তিন ম্যাচের ক্লাইম্যাক্স


paperslife

ইংলিশ প্রিমিয়ার লিগ জমে উঠেছে বেশ। কখনো লিভারপুল, কখনোবা ম্যানচেস্টার সিটি – শীর্ষে ওঠার লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়ছে না কেউ-ই।

ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ হয়েছে ৩৫ রাউন্ডের খেলা। লিভারপুলের থেকে ১ পয়েন্টে এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি। গতকাল ম্যানচেস্টার ডার্বিতে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে লীগ জয়ে আরো একধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি।

৩৫ ম্যাচ শেষে যেখানে সিটির পয়েন্ট ৮৯, লিভারপুল সেখানে ৮৮ পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। একটি ম্যাচেই পা হড়কালে শিরোপা জয়ের আশা শেষ হয়ে যাবে দুই দলের জন্যই।

বাকি রয়েছে তিনটি ম্যাচ। লিভারপুলের শেষ তিনটি ম্যাচ রয়েছে যথাক্রমে হুডার্সফিল্ড টাউন, নিউক্যাসেল ইউনাইটেড ও উলভারহ্যাম্পটনের সাথে। নিউক্যাসেলের বিপক্ষে খেলবে এওয়ে ম্যাচ, বাকি দুইটি ঘরের মাঠ এনফিল্ডে।

অন্যদিকে ম্যানচেস্টার সিটি শেষ তিন ম্যাচ খেলবে বার্নলি, লেস্টার সিটি ও ব্রিংটনের বিপক্ষে। যেখানে লেস্টার সিটির বিপক্ষে খেলা ঘরের মাঠ ইতিহাদে। বাকি দুইটি এওয়ে।

দুই দলকেই এখন সাবধানে পা ফেলতে হবে। পঁচা শামুকে পা কাটলেই বিপদ। কেননা পুরো লীগে কেবল একটি পরাজয় লিভারপুলের এবং ম্যানচেস্টার সিটি হেরেছে চারটিতে।