বাতিল হতে পারে এবাবের হজ


মক্কায়-পৌঁছেছে-হাজীরা
হজে অংশ নিতে মক্কায় পৌঁছেছে হাজীরা


করোনা মহামারির কারণে ইতিহাসের এই প্রথমবারের মতো হজ বাতিলের সিদ্ধান্ত নেয়ার কথা ভাবছে সৌদি আরব। ১৯৩২ সালে বর্তমান সৌদি ক্ষমতা প্রতিষ্ঠার পর প্রথম এমন পরিস্থিতির সম্মুখীন হলো দেশটি।

সৌদি আরবে করোনা আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে এক লাখ ছাড়িয়েছে। এ পরিস্থিতিতে কিছু কর্মকর্তা সৌদি শীর্ষ মহলকে চাপ দিচ্ছে হজ বাতিলের জন্য।

সৌদি আরবের হজ এবং উমরাহ মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা সূত্রে এই খবর দিয়েছি ব্রিটিশ সংবাদপত্র ফিনান্সিয়াল এক্সপ্রেস।

জুলাইয়ের শেষের দিকে হওয়ার কথা এবারের হজ। বিশ্বমুসলিমের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েতটি ঘটে সৌদি আরবের মক্কায় কাবা শরিফকে কেন্দ্র করে। এসময় দুই মিলিয়নেরও বেশি মুসলিম বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে ভ্রমণ করে।

তবে কয়েকদিন আগে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, সীমিত পরিসরে হজ পালনের সিদ্ধান্তের কথা ভাবছে সৌদি আরব। সে ক্ষেত্রে প্রত্যেক দেশ থেকে যে পরিমাণ হজযাত্রী যাওয়ার কথা অন্যান্যবারের তুলনায় এবার তার ২০ শতাংশ মানুষ আসতে অনুমতি দেয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মুসলিমের দেশ ইন্দোনেশিয়া আগেই জানিয়েছে তারা এবছর তাদের নাগরিকদের হজ করতে যাওয়ার অনুমতি দেবে না।

এরপর এমন সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া। দেশটিও করোনা সংক্রমণ রোধে নিজের নাগরিকদের জন্য এই বছরের হজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।