বান্দরবানের বাগমারা এলাকায় সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে পাঁচজন নিহত হয়েছে। নিহতরা সবাই জেএসএস এমএন লারমা গ্রুপের সদস্য বলে জানা গেছে।
এছাড়াও আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলি শুরু হয়। এ সময় জেএসএস এমএন লারমা গ্রুপের পাঁচ সদস্য নিহত হন।
এদিকে, ঘটনার পর জেলা সদর থেকে সেনা সদস্য ও পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা নিহত ও আহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসছেন। ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ ঘটনার পর জেলা শহরে আতঙ্ক বিরাজ করছে।

